ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

টাঙ্গাইলে ফ্রান্স বিরোধী মানববন্ধন

ads

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বকালের ও সর্ব যুগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন

কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল মীরের বেতকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মীরের বেতকা দারুম সালাম জামে মসজিদের

ইমাম হযরত মাওলানা আব্দুল্লাহ আনছারী, মাদ্রসার পরিচালক মো. হাফিজুর রহমান, সভাপতি মীর আব্দুল সালাম, করটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত

হোসেন প্রমুখ। এসময় মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page